ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমান ও তার দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই অভিনন্দন জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে এবং নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে তার দেশ আগ্রহী।
পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ আঞ্চলিক সম্পর্ক গঠনে সহায়ক হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ