বরিশাল-২ আসনে ধানের শীষের সরদার সরফুদ্দিন সান্টু বেসরকারিভাবে নির্বাচিত

বরিশাল-২ আসনে ধানের শীষের সরদার সরফুদ্দিন সান্টু বেসরকারিভাবে নির্বাচিত

মোঃ তাওহীদ, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। অর্থাৎ প্রায় ৬৯ হাজার ২৯১ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বিএনপির এই প্রার্থী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই উজিরপুর ও বানারীপাড়া এলাকার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। তারা এই বিজয়কে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন