ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের ৫টিতে বিএনপি এবং ১টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলায় এবার ৭৫ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মো. মোস্তাফিজুর রহমান ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট। নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. ফজলে হুদা। নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। নওগাঁ-০৫ (সদর) আসনে বিএনপির মো. জাহিদুল ইসলাম ধলু ১ লাখ ২৯ হাজার ৩৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নওগাঁ-০৬ (রাণীনগর ও আত্রাই) আসনে শেখ মো. Rezaul ইসলাম ১ লাখ ৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ব্যতিক্রম ঘটেছে নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে, যেখানে জামায়াতে ইসলামীর মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত গণভোটে নওগাঁর ৬টি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১০ লাখ ৩৬ হাজার ৫৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৫০টি। জেলাজুড়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের কঠোর নজরদারি থাকায় সাধারণ ভোটাররা নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ