ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
আনোয়ার ইব্রাহিম তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বাংলাদেশের জনগণ এক কঠিন ও চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাওয়ার পর ভোটের মাধ্যমে স্পষ্টভাবে তাঁদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি নির্বাচন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ ধন্যবাদ জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, "মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে উন্মুখ। মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য রইল আন্তরিক শুভকামনা।"
উল্লেখ্য যে, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে ফোন করে এই দাপুটে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। আন্তর্জাতিক এই সমর্থন ও অভিনন্দন বার্তাকে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ