মাদারীপুর ও ময়মনসিংহে খেলাফত মজলিসের বিজয়

মাদারীপুর ও ময়মনসিংহে খেলাফত মজলিসের বিজয়

বাংলাদেশ খেলাফত মজলিস এবারের নির্বাচনে ২৯টি আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি গুরুত্বপূর্ণ আসনে জয় নিশ্চিত করেছে। বিজয়ী প্রার্থীরা হলেন:

মাদারীপুর-১ (শিবচর) আসনে অত্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী সাইদ উদ্দীন আহমাদ হানজালা। তিনি মোট ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে তিনি এই ঐতিহাসিক জয় অর্জন করেন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন মুফতি মুহাম্মদুল্লাহ। তিনি ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। প্রায় ২৭ হাজার ২২১ ভোটের ব্যবধানে ময়মনসিংহের এই আসনটিতে রিকশা প্রতীকের প্রার্থী জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন