ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুত তাওয়াব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট। প্রায় ২৪ হাজার ৪৩০ ভোটের ব্যবধানে এই জয় নিশ্চিত করেন তিনি।
বিজয় ঘোষণার পর চৌধুরী নায়াব ইউসুফ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় ফরিদপুরের সর্বস্তরের মানুষের। ভোটাররা তাঁর পূর্বপুরুষদের ঐতিহ্যের প্রতি যে আস্থা রেখেছেন, কাজের মাধ্যমে তিনি তার প্রতিদান দিতে চান। তিনি আরও উল্লেখ করেন, সত্য ও ন্যায়ের পথে থেকে ফরিদপুরের উন্নয়নে নিজেকে উৎসর্গ করাই হবে তাঁর মূল লক্ষ্য।
এবারের নির্বাচনে ফরিদপুর-৩ আসনে টানটান উত্তেজনা থাকলেও ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ভোটাররা কোনো ধরনের ভয়ভীতি ছাড়া এবং সুশৃঙ্খল পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক ঐতিহ্য এবং বিএনপির সুসংগঠিত সাংগঠনিক শক্তির কারণেই নায়াব ইউসুফ এই দাপুটে জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ