ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী

ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী

বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। নোয়াখালী-১ আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। ঝিনাইদহ-১ আসনে বিজয়ী হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। নেত্রকোনা-১ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল

মাগুরা-২ আসনে নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। টাঙ্গাইল-৮ আসনে জয় পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। পঞ্চগড়-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। চট্টগ্রাম-৫ আসনে বিজয়ী হয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

এছাড়া পাবনা-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সংসদে এই বৃহৎ সংখ্যক আইনজীবীর উপস্থিতি আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদীয় বিতর্ককে আরও গঠনমূলক ও সমৃদ্ধ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।


এম.এম/সকালবেলা

মন্তব্য করুন