তারেক রহমান ও বিএনপিকে নরেন্দ্র মোদির অভিনন্দন

তারেক রহমান ও বিএনপিকে নরেন্দ্র মোদির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

নরেন্দ্র মোদি তার অভিনন্দন বার্তায় বলেন, "বাংলাদেশে সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ধারক জয় অর্জনে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই বিজয় প্রমাণ করে যে, আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের পূর্ণ আস্থা রয়েছে।" তিনি আরও আশ্বাস দেন যে, ভারত সবসময়ই ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’ গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।

মোদি আরও উল্লেখ করেন, "আমরা আমাদের বহুস্তরীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং সাধারণ উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নেওয়ার জন্য আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।" এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই খবরটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

মন্তব্য করুন