এসএমই অর্থায়নে সার্টিফায়েড প্রফেশনাল ডিগ্রি লাভ করলেন মিজানুর রহমান

এসএমই অর্থায়নে সার্টিফায়েড প্রফেশনাল ডিগ্রি লাভ করলেন মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) অর্থায়নের একজন স্বীকৃত পেশাদার হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে ‘সার্টিফায়েড প্রফেশনালস ইন এসএমই ফাইন্যান্সিং (সিপিএসএমইএফ)’ ডিগ্রি অর্জন করেছেন বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান।

এসএমই খাতে অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্যেই তিনি এই বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন। বর্তমান প্রেক্ষাপটে এসএমই খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তার এই দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিজানুর রহমান বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এ কর্মরত আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন।

তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)-এর ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট এবং ইসলামিক ব্যাংকিং বিষয়েও সার্টিফিকেটধারী একজন অভিজ্ঞ ব্যাংকার। তার এই নতুন অর্জন দেশের ব্যাংকিং সেক্টরে এসএমই অর্থায়নকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন