ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারেন না বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমানের এই বক্তব্যে সংসদে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সদস্যদের শান্ত করার চেষ্টা করেন। হট্টগোলের মধ্যেই ফজলুর রহমান তার বক্তব্যে অটল থেকে বলেন, “আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তবে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।”
বক্তব্যের একপর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।” তিনি বিরোধীদলীয় নেতার সমালোচনা করে বলেন, জামায়াত আমির তার চেয়ে ১০ বছরের ছোট এবং তিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি করলেও জামায়াত করাটা স্ববিরোধী।
ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে এর জবাব দেন। তিনি ফজলুর রহমানের বক্তব্যকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাতিল) করার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ