বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন একমত

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দা অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস থেকে জানানো হয়, বৈঠকে দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক ও সহযোগিতা গভীর করার বিভিন্ন দিক নিয়ে উভয়পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় বিচার ব্যবস্থার উন্নয়ন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের আইনি কাঠামোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ও আলোচনায় স্থান পায়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ভবিষ্যতে বিচার ও আইনগত ক্ষেত্রে অংশীদারত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়।