দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্কঃ দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ এক ভরি ভালো মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এক জরুরি বৈঠক করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে হালনাগাদ মূল্যতালিকা প্রকাশ করা হয়।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী সব ধরনের স্বর্ণের দামই কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণের নতুন দর নিচে তুলে ধরা হলো:২২ ক্যারেট: ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেট: ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেট: ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। সনাতন পদ্ধতি: ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

অপরিবর্তিত রয়েছে রুপার দাম: বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমানো হলেও রুপার গহনার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের তথ্যমতে, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকাই বহাল থাকছে।