দেশের বাজারে স্বর্ণের নতুন দাম

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম সবশেষ সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি। ওই দিন সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবারও একই মূল্যে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞাপ্তি অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) বর্তমান দামগুলো নিচে দেওয়া হলো—২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা (ভ্যাটসহ)।, ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।, ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা।          সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে এই মূল্য হ্রাস করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা এই নির্ধারিত মূল্য অনুযায়ীই বর্তমানে লেনদেন করছেন।

সকালবেলা / নুসরাত