ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় ৭ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সেতেরা (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুর রহমান ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আতিকুর রহমান এলাকায় ছোট একটি দোকান পরিচালনা করেন। গত রবিবার বিকেলে ভুক্তভোগী শিশুটি তার দোকানে কেনাকাটা করতে গেলে আতিকুর তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি সটকে পড়ে। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিস্তারিত ঘটনা খুলে বলে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে গ্রেফতার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ