পাঁচবিবিতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঁচবিবিতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত 'বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে এই চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতাপূর্ণ সমাপনী খেলায় বালক বিভাগে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা বিভাগে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। তিনি ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রীতা রানী মহন্ত এবং সুমন কুমার কুন্ডু। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন