স্বপ্নের সিঁড়ি

স্বপ্নের সিঁড়ি

নাজমুল হুদা মজনু

চোখের চাহনিতে সবুজে ঘেরা পুষ্পিত বাগান,

খাল-বিল-নদী তাতে টলটলে পানির স্রোত,

বেলেহাঁসের দুরন্ত ডুব সাঁতার।

পল্লী শিশুর পদশোভা রুপার নূপুর,

মিষ্টি হাসির খই-বাতাসা শুভ্র সকাল।

সহসা খেই হারিয়ে ফেলি মৃত্যু মোড়ানো,

কালো মেঘের বেরসিক গভীর গর্জনে, 

একসাথে নেমে আসে একাধিক নীলাকাশ।

সিজদায় অবনত রাতের দ্বিপ্রহরে,

বৃষ্টি শেষে রংধনু সাতরঙা সান্ত্বনায়, 

চোখ মেলে দেখি থেমে গেছে প্রবল বর্ষণ। 

স্বপ্নের সিঁড়ি বেয়ে ওড়ে প্রজাপতি পাখনায়,

নতুন ভোরের সোনালি সম্ভাবনায়।

মন্তব্য করুন