সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

চাকরি ডেস্ক: আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' তাদের প্রটেকশন বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে ০২ জনকে নিয়োগ দেবে। গত সোমবার (২৭ এপ্রিল) থেকেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ০৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (BSS) ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কোনো এনজিও বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এলাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। নিয়মিত বেতনের পাশাপাশি নির্বাচিত কর্মীরা সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আন্তর্জাতিক এই সংস্থায় শিশুদের সুরক্ষা ও অধিকার নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি বিশেষ ক্যারিয়ার গড়ার সুযোগ।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৬ মে ২০২৬ তারিখের মধ্যে সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের যথাসময়ে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন