সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা নির্ধারিত নয়

সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা নির্ধারিত নয়

 জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘সীমান্ত ব্যাংক পিএলসি’। প্রতিষ্ঠানটি তাদের এসএমই এবং সিআরএম ডিভিশনে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে অভিজ্ঞ কর্মী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি।

  • বিভাগের নাম: এসএমই, সিআরএম ডিভিশন।

  • পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট।

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • বয়সসীমা: ৩৩ থেকে ৩৮ বছর।

  • কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম।

  • বেতন: আলোচনা সাপেক্ষে।

  • চাকরির ধরন: ফুল টাইম (নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন)।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য যাচাইপূর্বক আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৫ এপ্রিল ২০২৬

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন