ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম মির্জাপুর ইউনিয়নের বৌলাশি গ্রামে অভিযান চালায়। এসময় ৯৯ পিস ইয়াবাসহ মোঃ রুবেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের মোটরসাইকেল জব্দ করা হয়।
অপর এক অভিযানে শনিবার ভোর পৌনে ৬টার দিকে ভানুগাছ রোডের ১০ নম্বর চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় এসআই দীপংকর হালদারের নেতৃত্বাধীন একটি দল। এসময় ২৭ পিস ইয়াবাসহ মোঃ ফরহাদ হোসেন (৩০) ও আওলাদ ই রাসুল সৌরভ (৩৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মাদক মামলা ছাড়াও পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সিআর ওয়ারেন্টে ৪ জন, জিআর ওয়ারেন্টে ১ জন এবং ছিনতাইসহ নিয়মিত মামলায় ৩ জন আসামি রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ