হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে কার্ডিওলজি বা হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি অভিজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। হাসপাতালে মন্ত্রীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি জানান, আজ সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা ও বুকে অস্বস্তি নিয়ে মন্ত্রী মহোদয় কন্টিনেন্টাল হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাঁর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকেই তিনি পুনরায় তাঁর দাপ্তরিক কার্যক্রমে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

হাসপাতালটির অন্যতম চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বর্তমানে শঙ্কামুক্ত ও বেশ ভালো আছেন।

এআইএল/সকালবেলা