ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: রাতের নিস্তব্ধতায় যখন দুচোখে ঘুম আসে না, তখন মন অস্থিরতা ও অহেতুক চিন্তায় ভারী হয়ে ওঠে। প্রশান্তির ঘুমের জন্য মানুষ কত কিছুই না করে। তবে বিশ্বাসীদের জন্য মহানবী (সা.) এমন একটি দোয়া শিখিয়েছেন, যা রাতের অস্থিরতা দূর করে মনে প্রশান্তি এনে দেয়।
ঘুম না এলে পড়ার দোয়া: لٓا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমাল আজিজুল গাফফার।
অর্থ: "আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। যিনি একক, প্রবল প্রতাপশালী। আকাশ-পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।"
হাদিসের বর্ণনা: উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) রাতে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দোয়াটি পাঠ করতেন। (সুনানে নাসায়ি: ৮৬৪)
রাতের গভীরে যখন ক্লান্তি আর চিন্তা আমাদের ঘিরে ধরে, তখন এই দোয়ার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও ক্ষমতার স্মরণ মুমিনের হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনে, যা ঘুমের জন্য সহায়ক।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ