মাধবপুরে অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

মাধবপুরে অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। বেলা আনুমানিক ১২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায়, ইটের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও ফুচকা লুকানো রয়েছে।

পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২০ হাজার টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাঁদের এই কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। একইসাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন