আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান

আবারও ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আবারও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের (UNHCR) শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাঁর এই চুক্তির মেয়াদ নবায়ন করা হয়েছে।

শুভেচ্ছাদূত হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করে তাহসান খান বলেন, "রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তার খোঁজে আসার পর ৯ বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্দশার প্রতি আমাদের সহানুভূতিশীল থাকা প্রয়োজন।"

জাতিসংঘের এই সংস্থার সঙ্গে তাহসানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে কাজ শুরু করেন। মূলত শরণার্থী সংকট এবং রোহিঙ্গাদের মানবিক অধিকার নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করে যাচ্ছেন। নতুন করে এই দায়িত্ব পাওয়ায় তিনি আবারও বিশ্ব দরবারে শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন