ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই প্রশাসনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নাম পরিবর্তনের ফলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর নামানুসারে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’ নামে পরিচিত ছিল। ২০১৪ সালে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকায় ৩০.৯০ একর জায়গার ওপর ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এর নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ২ আগস্ট তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের বহির্বিভাগ সেবার উদ্বোধন করেন।
বর্তমানে এই মেডিকেল কলেজে ২০টি বিভাগ, ১৫টি ওয়ার্ড এবং ১৫টি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ রয়েছে। এ ছাড়া জরুরি রোগীদের জন্য ৩৮ শয্যার একটি সিসিইউ (CCU) ইউনিটও সচল রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ