ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জীবনযাপন ডেস্ক: বাঙালির সকাল মানেই এক কাপ ধোঁয়া ওঠা গরম চা। তবে সাধারণ দুধ-চায়ের বদলে ডায়াবেটিক রোগীদের জন্য ভেষজ চা বা পানীয় বিশেষ উপকারী হতে পারে। আমাদের রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ মশলা তেজপাতা রক্তে শর্করার মাত্রা কমাতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, তেজপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, আয়রন, পটাশিয়াম ও ক্যালশিয়ামের মতো জরুরি খনিজ উপাদান। এটি শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া উচ্চ রক্তচাপ কমাতেও তেজপাতা বেশ কার্যকর।
১. ভেজানো পানি: রাতে এক গ্লাস পানিতে ১-২টি তেজপাতা ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি ফুটিয়ে হালকা ঠান্ডা করে ছেঁকে খালি পেটে পান করুন। ২. ভেষজ চা: সাধারণ চায়ের বদলে পানিতে তেজপাতা, দারচিনি ও তুলসী পাতা দিয়ে ফুটিয়ে পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে দ্রুত ফল পাওয়া যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ছাড়াও তেজপাতার আরও কিছু চমকপ্রদ গুণ রয়েছে:
হজমশক্তি বৃদ্ধি: কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি ও পেটব্যথা কমাতে এটি দারুণ কাজ করে।
ব্যথা উপশম: জয়েন্টের ব্যথায় তেজপাতার তেল মালিশ করলে দ্রুত আরাম পাওয়া যায়।
কিডনির সুরক্ষা: এটি কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে মনে করা হয়।
ভালো ঘুম: অনিদ্রার সমস্যায় তেজপাতার ব্যবহার বেশ কার্যকরী।
সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি নিয়ম করে তেজপাতার পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ