রোদে পোড়া দাগ ও ত্বকের উজ্জ্বলতা ফেরাতে বেসনের কার্যকরী ৩টি ফেসপ্যাক
অনলাইন ডেস্ক: বেসন আমাদের সবার রান্নাঘরেরই অত্যন্ত পরিচিত ও বহুমুখী একটি উপাদান। সুস্বাদু খাবার তৈরি ছাড়াও ত্বকের যত্ন নিতে বহু প্রাচীনকাল থেকেই বেসনের ব্যবহার হয়ে আসছে। বেসনের অন্যতম বড় গুণ হলো এটি ত্বকের রোদে পোড়া দাগ বা সানট্যান খুব কার্যকরভাবে দূর করতে সাহায্য করে। নিয়মিত বেসন মাখলে ত্বকের জেদি কালো দাগ দূর হওয়ার পাশাপাশি প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।
বেসনের অন্যান্য উপকারিতা:বেসনে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান বিদ্যমান থাকায় এটি ত্বকের ফোলাভাব ও ব্রণের সমস্যা কমাতে দারুণ কাজ করে। নিয়মিত বেসনের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক অতিরিক্ত তেল বা সিবাম উৎপাদন নিয়ন্ত্রণে থাকে, যা তৈলাক্ত ত্বকের অধিকারীদের জন্য খুবই উপকারী। ফেসপ্যাক বা স্ক্রাব—দুই রূপেই বেসন ত্বকের সুরক্ষায় বেশ পটু।
১. বেসন ও দইয়ের ফেসপ্যাক:দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক টেবিল চামচ টক দই এবং এক চিমটে হলুদ গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। টক দইয়ে থাকা প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে বাড়তি উজ্জ্বলতা এনে দেয়।
২. বেসন ও দুধের ফেসপ্যাক:পরিমাণমতো বেসনের সঙ্গে সামান্য কাঁচা বা জাল করা ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। দুধ ত্বকের গভীরে প্রবেশ করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এবং ত্বক নরম রাখে। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি ব্যবহার করলে আশানুরূপ উপকার পাওয়া যায়।
৩. বেসন ও টমেটোর ফেসপ্যাক:দুই টেবিল চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ (দুই টেবিল চামচ) টমেটোর তাজা রস বা পাল্প ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। টমেটোতে থাকা প্রাকৃতিক অ্যাসিড ও ভিটামিন সি ত্বকের রোদে পোড়া কালচে ভাব (ট্যান) দ্রুত দূর করতে সাহায্য করে।
সকালবেলা / নুসরাত