ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর চারঘাটে ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান ও অ্যামোনেশন (গোলাবারুদ) উদ্ধার করেছে র্যাব-৫-এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ০৫ মিনিটের দিকে উপজেলার রাওথা গ্রামের পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের রাওথা গ্রামে অভিযান পরিচালনা করে। আশরাফ মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে পদ্মা নদীর তীরের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে ০১টি বিদেশী ওয়ান শুটার গান এবং ০১টি রাবার অ্যামোনেশন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও এর প্রকৃত মালিক বা সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। র্যাবের ধারণা, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত এই বিদেশী ওয়ান শুটার গান ও অ্যামোনেশন সাধারণ ডায়েরি (জিডি) মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ