দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশজুড়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪১৯ জন রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কেবল নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।