হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৪ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৫৭ জন এবং নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৮৭ জন। সব মিলিয়ে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।

রোগের তীব্রতা ও হাসপাতালে ভর্তির বিষয়ে জানানো হয়, এই সময়ের মধ্যে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ১৮৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি কেবল নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। দেশজুড়ে হামের এই বিস্তার রোধে ও আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।