২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের বিভিন্ন বিভাগে নতুন আক্রান্তের হার নিম্নরূপ:ঢাকা বিভাগ: ৫৯৬ জন, চট্টগ্রাম বিভাগ: ২৮৬ জন, সিলেট বিভাগ: ১৮৬ জন, খুলনা বিভাগ: ১০৮ জন, বরিশাল বিভাগ: ১০৭ জন, ময়মনসিংহ বিভাগ: ১০৭ জন, রংপুর বিভাগ: ৪০ জন, রাজশাহী বিভাগ: ৩৫ জন

সামগ্রিক আক্রান্ত ও চিকিৎসার চিত্র: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন রোগী হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা গেছে যে, ২৪ হাজার ৭২৩ জন প্রকৃতপক্ষেই হামে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা শিশুদের টিকাদান কর্মসূচি শতভাগ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।