কালকিনিতে কালভার্টের নিচে এডিস মশার প্রজননকেন্দ্র

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
কালকিনিতে কালভার্টের নিচে এডিস মশার প্রজননকেন্দ্র

বি.এম. হানিফ (কালকিনি, ডাসার): কালকিনি পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড সংলগ্ন সুরের বাড়ির সামনের বক্স কালভার্ট ব্রিজটির নিচে জমে থাকা পানি ও পচা আবর্জনা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে স্থানটি এডিস মশার নিরাপদ প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, কালভার্টের নিচের এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এলাকায় মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে জনমনে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার তীব্র আতঙ্ক ও আশঙ্কা দেখা দিয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।

এআইএল/সকালবেলা