ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহর সভাপতিত্বে সভায় আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন।
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন, স্কাউটস সম্পাদক প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলার নাইম হাওলাদার প্রমুখ।
সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে উপজেলার ৬২টি মাদ্রাসা ও ৬৩টি স্কুলের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ক্রীড়াবিদদের জন্য আগামী ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম উন্মুক্ত থাকবে।
উপজেলা প্রশাসন আশা করছে, এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মেধাবী ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ