যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাল ইসরায়েল

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির মাঝেই দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননের বিনতে জবেইল ও খিয়াম শহর এবং হানিন শহরের বিভিন্ন আবাসিক এলাকায় এই বোমাবর্ষণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মাঠ পর্যায়ে থাকা সংবাদদাতাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণ প্রান্তের এই জনপদগুলোকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালিয়েছে। বিশেষ করে বেসামরিক মানুষের বসতি রয়েছে এমন এলাকাগুলোই এই বোমা হামলার শিকার হয়েছে।

হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে আবাসিক এলাকায় এই আকস্মিক হামলায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আল জাজিরা

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন