ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেলে তেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে নিজ গ্রামে ফিরছিলেন দুই বন্ধু আরিফ ও সোহান। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে চলন্ত ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত আরিফ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে। কিশোর বয়সের দুই তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেল নিয়ে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। ঘাতক ট্রাক ও মাহিন্দ্র গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে। বর্তমানে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন