ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত মঙ্গলবার সচিবালয়ে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত দুপুরের খাবারের মেন্যু এবং এর ব্যয় সংকোচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সাদামাটা খাবারের মেন্যু: বুধবার দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডা. জাহেদ উর রহমান জানান, নোয়াব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে মধ্যাহ্নভোজে ছিল অত্যন্ত সাধারণ ও ঘরোয়া খাবার। মেন্যুতে ছিল:
সাদা ভাত
ছোট চিংড়ি দিয়ে লাউ
ঢেঁড়শ ভাজা
সেদ্ধ ডিমের কারি
ডাল ও দই।
বাজেট সংকোচন ও মিতব্যয়িতা: খাবারের তালিকার পাশাপাশি ডা. জাহেদ উর রহমান সরকারি খরচে মিতব্যয়িতার একটি চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। তিনি আরও দাবি করেন, আগে এই বাজেট ছিল বর্তমানের তুলনায় পাঁচ গুণেরও বেশি।
উপদেষ্টা তাঁর পোস্টে সেই সাদামাটা খাবারের একটি ছবিও আপলোড করেছেন, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরকারি উচ্চপর্যায়ে এমন সাধারণ খাবারের আয়োজন এবং খরচ কমানোর পদক্ষেপকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ