মহম্মদপুরে দুই ক্লিনিককে জরিমানা

মহম্মদপুরে দুই ক্লিনিককে জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ক্লিনিকগুলোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহনুর জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদরের মধুমতি, পদ্মা ও শাহিন ক্লিনিকে পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় নথিপত্র না থাকাসহ নানা অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মধুমতি ও পদ্মা ক্লিনিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে শাহিন ক্লিনিকের মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনুর জামান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ক্লিনিকগুলোতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন