চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের অকশন (নিলাম) শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বন্দর এলাকার নিলাম শেডে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখছে।
জান্নাত সকালবেলা
|