প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
স্টাফ রিপোর্টার: তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে তিনটায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়, যা প্রায় আধঘণ্টা স্থায়ী ছিল।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব যৌথভাবে মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা করেন দুই নেতা।
দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা