অসুস্থ মবিনকে দেখতে হাসপাতালে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ
অসুস্থ মবিনকে দেখতে হাসপাতালে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন জহিরুল ইসলাম মবিনকে দেখতে গেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)। 

বুধবার (১১ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মবিনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।

এ সময় তিনি জহিরুল ইসলাম মবিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, জহিরুল ইসলাম মবিন কিশোরগঞ্জে একজন রাজনৈতিক কর্মী ও সমাজসেবক হিসেবে পরিচিত।

এআইএল/সকালবেলা