দেশের ১২ অঞ্চলে ঝড়ের আভাস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
দেশের ১২ অঞ্চলে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাস অনুযায়ী, দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এলাকাগুলো হলো:

রংপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ। খুলনা, বরিশাল ও পটুয়াখালী। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। সিলেট।

এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন