ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
জাহেদ উর রহমান বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় হয়। ওই মতবিনিময় সভায় খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়। ওই দিনের লাঞ্চ মেন্যুতে ছিল— ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজা, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই।
তিনি আরও জানান, বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকালের নাস্তা মিলিয়ে একজনের জন্য মোট বাজেট ধরা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর চেয়ে পাঁচ গুণেরও বেশি ছিল।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ