ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী এই সংস্থাটি আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে প্রতি ১০ কার্যদিবস পরপর জ্বালানির মূল্য নির্ধারণ করে।
নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে সাধারণ চালকদের জ্বালানি খরচ কিছুটা কমবে। এখন থেকে ৯২-অক্টেন পেট্রোলের একটি ৫০ লিটারের ট্যাঙ্ক পূর্ণ করতে চালকদের আগের চেয়ে প্রায় ৩ ডলার সাশ্রয় হবে।
বিবিসি
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ