ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় পরিচালক উৎসব মুখার্জি গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী মৌপিয়া ব্যানার্জি।
নিখোঁজের প্রেক্ষাপট: ঘটনার সূত্রপাত ২১ দিন আগে, যখন উৎসব মুখার্জি কলকাতার নিমতা এলাকার একটি বেসরকারি ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন। ব্যাংক থেকে বেশ কয়েকবার স্ত্রীর সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। কিন্তু এর কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর ফোনটি বন্ধ হয়ে যায়। রাতেও বাড়িতে না ফেরায় ওই রাতেই মৌপিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এমনকি স্বামীর সন্ধান পেতে সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি।
তদন্তে ধীরগতির অভিযোগ: মৌপিয়া জানান, তিনি পুলিশের পাশাপাশি টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও দেখা করেছেন। তবে লোকসভা নির্বাচনের ব্যস্ততার কারণে পুলিশের কাছ থেকে আশানুরূপ সাড়া মিলছে না বলে তাঁর অভিযোগ। আক্ষেপ করে তিনি বলেন, "প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু সবাই ভোটের কাজে ব্যস্ত। যত দিন যাচ্ছে, আমি ততই হতাশ হয়ে পড়ছি।"
মানসিক বিষণ্নতা ও দুশ্চিন্তা: উৎসবের নিখোঁজ হওয়ার পেছনে তাঁর সাম্প্রতিক মানসিক অবস্থাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন মৌপিয়া। গত বছরের মে মাসে মা এবং তার কিছুদিন পর বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই পরিচালক। এছাড়া বড় ধরনের সাইবার প্রতারণার শিকার হয়ে সামাজিক ও পেশাগত ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন।
পরিচালকের এই দীর্ঘকালীন অন্তর্ধান কলকাতার চলচ্চিত্র পাড়ায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। কোনো ক্লু না পাওয়ায় একদিকে যেমন মৌপিয়া মানসিক যন্ত্রণায় ভুগছেন, অন্যদিকে পুলিশের কার্যকর পদক্ষেপের অভাব তাঁকে আরও হতাশ করে তুলছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ