ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
চাকরি ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির 'আর্থিক প্রশাসন বিভাগ'-এর অধীনে এমআইএস রিপোর্টিং শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকেই পদটির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: এমআইএস রিপোর্টিং, আর্থিক প্রশাসন বিভাগ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম (স্থায়ী)
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
দক্ষতা: কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুযায়ী নিয়ন্ত্রক প্রতিবেদন (Regulatory Reporting), সিআরআর/এসএলআর পরিপালন এবং এমআইএস রিপোর্টিংয়ে গভীর জ্ঞান থাকতে হবে। এ ছাড়া এক্সেল, ডেটা অ্যানালাইসিস এবং কোর ব্যাংকিং সিস্টেমে পারদর্শী হওয়া আবশ্যক।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রাইম ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে। আবেদন করার শেষ সময় ০৫ মে ২০২৬।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন:
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ