ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গ্লাসগো লাইভ থেকে অনুবাদ করেছেন রাকিব খান
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ‘ওপেন ইফতার’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দেশটির সরকার রমজান মাসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী ৭ মার্চ বিশেষ এই ইফতার অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
‘রমজান টেন্ট প্রজেক্ট’ নামক একটি সংগঠনের মাধ্যমে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এবারের উন্মুক্ত ইফতার আয়োজনে ২৫০ জনের বেশি অতিথি অংশগ্রহণ করবেন।
রমজান টেন্ট প্রজেক্ট ২০১৪ সাল থেকে যুক্তরাজ্যের প্রায় ৩০টি শহরে সফলভাবে ইফতার আয়োজন করে আসছে। তবে স্কটল্যান্ডে সরকারি পৃষ্ঠপোষকতায় এটিই প্রথম আয়োজন।
স্কটল্যান্ডের মধ্যে গ্লাসগোতেই সবচেয়ে বেশি মুসলিম ধর্মাবলম্বী বসবাস করেন। সাধারণত রমজান মাসে মুসলিম পরিবারগুলো নিজ ঘরে, মসজিদে বা কমিউনিটি সেন্টারে ইফতারের আয়োজন করে থাকে। তবে এবার সরাসরি সরকারি উদ্যোগে এমন আয়োজন স্থানীয় মুসলিমদের জন্য বিশেষ সম্মানের বার্তা বয়ে এনেছে। এর ফলে অন্য ধর্ম ও সংস্কৃতির মানুষেরাও রমজানের গুরুত্ব ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাবেন।
গ্লাসগো লাইভ মুসলিম কমিউনিটির সঙ্গে আলোচনার মাধ্যমে এই উদ্যোগের রূপরেখা তৈরি করেছে, যার মূল উদ্দেশ্য হলো স্কটল্যান্ডে অবস্থানরত মুসলিমরা যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তির সাথে রমজান পালন করতে পারেন।
গ্লাসগোর লর্ড প্রোভোস্ট জ্যাকলিন ম্যাকলারেন এ প্রসঙ্গে বলেন, “আমাদের শহর বৈচিত্র্যময় সংস্কৃতি ও বিশ্বাসের মিলনস্থল। বিভিন্ন ধর্মীয় উৎসবকে গুরুত্ব দিয়ে উদযাপন করা আমাদের শহরের পরিচয়ের অংশ। এই ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুসলিম সম্প্রদায় ও ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করছি।”
রমজান টেন্ট প্রজেক্টের প্রধান ওমর সালহা জানান, “২০২৬ সালের রমজানে আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে ঐক্যবদ্ধ করা। আমরা চাই আরও বেশি মানুষের কাছে রমজানের ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে। অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য টিকিট আগে থেকেই সরবরাহ করা হবে।”
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ