ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘নারীবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বেলা ১২টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়। অংশগ্রহণকারী নারীরা ঝাড়ু হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং নবাববাড়ী সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুবান বানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। তিনি বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা চরম নারীবিদ্বেষী ও অবমাননাকর। একজন মায়ের গর্ভে জন্ম নিয়ে এবং ঘরে স্ত্রী-সন্তান থাকার পরও এমন বক্তব্য অত্যন্ত লজ্জাজনক।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন সহসভাপতি শাহিনুর বেগম ও শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ। বক্তারা দাবি করেন, জামায়াত আমিরকে অবিলম্বে বাংলার মা-বোনদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত এই প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ