ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, “আপনারা আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে সলঙ্গাকে পৌরসভা এবং এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেব।” মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, উল্লাপাড়া ও সলঙ্গার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। তিনি অবহেলিত সলঙ্গা অঞ্চলকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, সলঙ্গা থানা শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল হাসান, হাটিকুমরুল ইউনিয়ন আমীর মাওলানা রাকিবুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেনসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক।
জামায়াত প্রার্থীর এই উন্নয়নমূলক প্রতিশ্রুতি সলঙ্গা ও উল্লাপাড়া এলাকার মানুষের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ