ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর বিওপির বিজিবি জোয়ানরা বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ী শালবাগান নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা। তবে অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সচেষ্ট। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ