মণিরামপুরে ফুটবল মার্কার প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের গণসংযোগ

মণিরামপুরে ফুটবল মার্কার প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের গণসংযোগ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মণিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার, সড়ক ও গ্রামীণ জনপদে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে ব্যারিস্টার কামরুজ্জামান সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি দল-মতের ঊর্ধ্বে উঠে মণিরামপুরের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও মানবিক উপজেলায় রূপান্তর করব।”

প্রচারের সময় প্রার্থীর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। ফুটবল মার্কার এই প্রচারণাকে কেন্দ্র করে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে তারুণ্যনির্ভর প্রচারণার ধরণ ভোটারদের মাঝে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন