ফেনীতে এস এ পরিবহনে যৌথ বাহিনীর অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে এস এ পরিবহনে যৌথ বাহিনীর অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীতে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন।

অভিযান চলাকালে কুরিয়ার অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, উন্নতমানের কাপড় এবং অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার সন্দেহে এস এ পরিবহনের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে বিজিবি’র পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।

ফেনী ৪ বিজিবি-র অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন